ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৬:১৬:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

চিনির দাম আবারও বাড়ল 

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রতি কেজি খোলা চিনির দাম ৫ টাকা বাড়িয়ে ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ৪ টাকা বাড়িয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। চিনির এই নতুন দাম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর বৃদ্ধি, ডলার বিনিময় হার বৃদ্ধি এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাক্রমে আগামী ১ ফেব্রুয়ারি থেকে চিনির এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১০৭ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১১২ টাকা।

এর আগে, ২০২২ সালের ১৭ নভেম্বর প্রতি কেজি খোলা চিনির মূল্য ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনির মূল্য ১০৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।